প্যানগ্রাম


আড়াই বছর আগের কথা। সহসাই ওয়ার্ড গেম বা শব্দবাজি নিয়ে শখ হলো। খুঁজতে শুরু করলাম দুনিয়াতে কী কী ওয়ার্ডগেম আছে। তার মধ্যে খুঁজে পেলাম প্যানগ্রামের কথা, ভাবলাম এটার বাংলা কী (: কিন্তু বরাবরের মতই বাংলা আমাকে হতাশ করলো। তারপর নিজেই বসে যাওয়া বাংলা খোঁজার জন্য। কিন্তু এক অদ্ভূত সমস্যায় পড়লাম এর বাংলা করতে গিয়ে। একটা যুৎসই শব্দ না হলে তো ধোপে টিকবে না, প্যানগ্রামের আড়ালে। এরকম ভাবনা চিন্তার মধ্যে বেশকিছু সম্ভাব্য বাংলা শব্দের উপর অভিযান চালালাম। তাতে লবডঙ্ক অবস্থা হয়েছে।  পারফেক্ট বাংলা শব্দ খোঁজা যে কতটা মুশকিল সেটা পারিভাষিক লেক্সিকোগ্রাফাররা হাড় হাড়ে টের পায়। পরিভাষা করতে গিয়ে একটা দারুণ জিনিসন লক্ষ্য করলাম। সেটা হলো বাঙালির চিন্তার গণ্ডিটা বেশ ছোট, অন্তত ভাষার ক্ষেত্রে অবশ্যই।