• সমস্ত মানুুষ বৃক্ষ নয়, কেউ কেউ স্বর্ণলতা হয়ে থাকে। তাদের আঁকড়ে ধরার বৃক্ষ লাগে, তথাপি জগতের কেউই বৃক্ষ হতে রাজি নয়।
  • নিরপেক্ষতার একটা মাপকাঠি হল সর্বনাম, খেয়াল করুন কেউ সেটি কিভাবে ব্যবহার করছে।
  • ভাষা ব্যক্তির অধীন, কোন গোষ্ঠী বা জাতির নয়। শুদ্ধ অশুদ্ধের মাপকাঠি মানতে আপনি বাধ্য নন।
  • মৃত্যুহীন জীবন ব্র্যাকেটহীন ফাংশনের মত, এটি ত্রুটি বৈ কিছুই নয়। স্টেটমেন্টের অন্তে বসা অর্ধকোলনও একই ধর্মের।
  • স্রষ্টা অসংখ্য মানুষের জন্ম দিয়েছে, বিনিময়ে মানুষও অসংখ্য স্রষ্টার জন্ম দিয়েছে। আমি এই দুটোতেই ব্যর্থ হয়েছি।
  • আমার কেবল পূর্বপুরুষ নয়, পূর্বনারীও আছেন। আমার ডিএনএ-ও তা অস্বীকার করে না।
  • পিতা ও জন্মদাতা, একজন ব্যক্তি দুটোই হতে পারেন। তবে বস্তুত এগুলো এক নয়।
  • নিখোঁজ হওয়ার নিউজই যদি পেলাম তবে নিখোঁজ হলাম কই!
  • প্রাচুর্যের প্রকাশ থাকে কিন্তু দারিদ্র্যের থাকে না; ফলে সবচেয়ে দরিদ্র কে সেকথা আমরা জানি না।
  • ধন উপহাসের পাত্র হলে নির্ধনও হতে পারে। আমি দুটোই করতে পারি। নির্ধনের নির্ধনতার জন্য আমি কোনভাবেই দায়ী নই।
  • পাশবিক ও মানবিক দুটো সমার্থক শব্দ। সত্ত্বাভেদে এদের পরিবর্তন হয়।
  • কলেজের অধ্যক্ষ হলেও তিনি আমার শিক্ষক নন, তার কাছে আমি এক নুকতাও পাঠ নিইনি। তবে দ্বাররক্ষী আমার শিক্ষক হতে পেরেছেন।
  • আমি গালি দিতে পারিনা এমন না, দিনভর যা শুনি তা তো এড়িয়ে যেতে পারি না। সব কেবল রিসাইকল বিনে আছে, এই যা!