বিষ্ণুপ্রিয়া সর্বনামের শ্রেণিবিভাগ কাটখোট্টা ভাবে বাংলার মতই। মূলত বাংলা সর্বনামের শ্রেণিবিভাগ থেকে অনুপ্রাণিত হয়েই বিষ্ণুপ্রিয়া ভাষাবিদগণ এই ভাগ করেছেন। তবে পার্থক্য হলো এই যে বাংলার মত তুই, তুমি, আপনি সম্পর্কের প্যাঁচকিটা বিষ্ণুপ্রিয়াতে নেই। বিষ্ণুপ্রিয়ার সবচেয়ে চমকপ্রদ জিনিস হচ্ছে তৃতীয় পুরুষকে সম্বোধন করার ক্ষেত্রে ব্যক্তির জেন্ডার মাথায় রেখে বা জেন্ডার নির্বিশেষে ব্যবহারের জন্য পৃথক সর্বনাম রয়েছে। বাংলায় 'তিনি' বলতে নারী ও পরুষ যে কেউ হতে পারে, ইংরেজিতে আবার উল্টো তারা সবসময় 'he' আর 'she' এর মধ্যে ঘুরপাক খায়। তবে জেন্ডার নিরপেক্ষ বাক্যে গেলেই সমস্যার সৃষ্টি হয়। যদিও এই সমস্যা সমাধানের চেষ্টা করছে ইংরেজিভাষীরা।
১। ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম :
- প্রথম পুরুষ বা 1st person এর জন্য মি, আমি, মাের, আমার সর্বনাম ব্যবহার করা হয়। এখানে মি এবং মোর হলো একবচন এবং আমি এবং আমার হল বহুবচন।
- দ্বিতীয় পুরুষ বা 2nd person এর জন্য তি, তুমি, তুমার, তাের সর্বনাম ব্যবহার করা হয়। এর মধ্যে তি এবং তোর হল একবচন, বাকি দুটো বহুবচন। বিষ্ণুপ্রিয়াতে বাংলার মত তুই, তুমি, আপনি ভেদে আলাদা কোন সর্বনাম নেই।
- তৃতীয় পুরুষ বা 3rd person এর জন্য তা, তেই, তানু, তাঙি, তানুর তাঙিরে, তেইরে, তেইর, তার সর্বনাম ব্যবহার করা হয়।
২। সমীপ্যবাচক (Near demonstrative) সর্বনাম
যখন আম এগাে, এহান, এতা, এতারে, এগােৰাঙ, এতারা
৩. দূরত্ববাচক সর্বনাম
ঔগাে, ওগাে, ঔ, ঔহান, ঔগােরে, ঔতারে
৪। সাকল্যবাচক (inclusive) সর্বনাম
হাবি, হাব্বি, হাব্বি।
৫। সংযােগবাচক সর্বনাম
যেগো, যেতা, যেহান।
৬। প্রশ্নবাচক সর্বনাম
এই ধরনের সর্বনাম প্রশ্ন করার কাজে ব্যবহৃত হয়। বাংলায় যেমন কে, কবে, কখন, কেন, কোথায় বা ইংরেজি who, whom, why, when প্রভৃতি সর্বনাম রয়েছে অনুরূপভাবে বিষ্ণুপ্রিয়াতে ব্যবহৃত কিছু প্রশ্নবোধক সর্বনাম হলো কুংতা, কুংগো, কুংহান, কুং, কিহান, কিগো।
৭ অনিশ্চয়তাসচক সর্বনাম
ও কুনা, কুনােগো, কুনে, তা, কুনোহান, কুনো কিছু । ;-
৮. আত্মবাচক সর্বনাম
নিজ, আপনি, স্বয়ং।
সর্বনাম কুনাে কুনো ক্ষেত্ৰত বিশেষণরূপে প্রযুক্ত তা র; যেমন—ওঁ মধু উগো; যে জনগােই এহান মাতলাে ; হাতি কথা; যেন কামহান করেছু; কুনাে কাম ; এতা কাম; কুংতা কাম; এগাে মানুগাে ।।
সর্বনাম কুনাে কুনো ক্ষেত্ৰত বিশেষণরূপে প্রযুক্ত তা র; যেমন—ওঁ মধু উগো; যে জনগােই এহান মাতলাে ; হাতি কথা; যেন কামহান করেছু; কুনাে কাম ; এতা কাম; কুংতা কাম; এগাে মানুগাে ।।